শিরোনাম ::
শিরোনাম ::

বিশ্ব খাদ্য সংকটে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জাতিসংঘ সমর্থিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, মাত্র ১০টি দেশে এই সংকট সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের বড় অংশ অবস্থান করছে আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেনে। এর মধ্যে সুদান, নাইজেরিয়া ও কঙ্গো এই তিন দেশেই মোট আক্রান্ত মানুষের প্রায় এক-তৃতীয়াংশ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাত এবং চরম জলবায়ু পরিস্থিতিই এই সংকটের মূল কারণ হিসেবে কাজ করছে।

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে, ২০২৬ সালেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। বরং বিভিন্ন দেশে এই সংকট আরও গভীর হতে পারে। বিশেষ করে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সিরিয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও আফগানিস্তান, কঙ্গো এবং মিয়ানমারে খাদ্য সংকট আরও তীব্র হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক খাদ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও বলেন, রোপণ মৌসুমে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি খাদ্য উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে। তিনি স্থানীয়ভাবে সার উৎপাদন বাড়ানো, মাটির গুণগত মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল ফসলে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন